মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

প্রতিবন্ধীর ভাতার টাকা ফেরত দিতে বাধ্য হলেন সমাজসেবা কর্মকর্তা

  • আপডেট টাইম : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ১৮৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে স্বামী পরিত্যাক্তা এক মানসিক প্রতিবন্ধীর কাছ থেকে কৌশলে হাতিয়ে নেয়া ১৯ হাজার টাকা ফেরত দিতে বাধ্য হলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল আলিম। গত রোববার বিকালে নেয়া ওই টাকা সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ফেরত দেয়া হয়। এ ঘটনায় জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযোগে জানা গেছে, শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিসাকান্দি গ্রামের আকবার আলীর মেয়ে স্বামী পরিত্যাক্তা জান্নাতি (২৫) মানসিক প্রতিবন্ধী। তার প্রতিবন্ধী ভাতার কার্ড রয়েছে। গত রোববার ব্যাংক থেকে ভাতা উত্তোলনের দিন ছিল। সমাজসেবা কর্মকর্তা আবদুল আলিমপ্রতিবন্ধী জান্নাতির মা, আশরাফুন বেগমকে টাকা উত্তোলনের পর অফিসে দেখা করতে বলেন। ব্যাংক থেকে ভাতার ২৩ হাজার ৪০০ তুলে জান্নাতি ও তার মা আশরাফুন বেগম বিকালে সমাজসেবা কর্মকর্তার কাছে যান। তখন ওই কর্মকর্তা ১৯ হাজার টাকা নিয়ে চার হাজার ৪০০ টাকা তাদের দেন। জান্নাতির মা আপত্তি করলে সমাজসেবা কর্মকর্তা অফিসসহ বিভিন্ন খরচের অজুহাতে তাদের বিদায় করেন। বিষয়টি জানাজানি হলে জনগণের মাঝে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়। অবস্থা বেগতিক দেখে সমাজসেবা কর্মকর্তা সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে তাদের ওই ১৯ হাজার টাকা ফেরত দিয়েছেন।

এ প্রসঙ্গে শাজাহানপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল আলিম জানান, ইসরাফিল নামে এক প্রতিবন্ধী শিশু সমস্যার কারণে ভাতা পায়নি। তাই মানবিক কারণে প্রতিবন্ধী জান্নাতির কাছ থেকে ১৯ হাজার টাকা নিয়ে ওই প্রতিবন্ধী শিশুকে দিতে চেয়েছিলাম। কিন্তু একজনের ভাতার টাকা অন্যজনকে দেয়া আইনত: ঠিক নয় এবং এ নিয়ে সমালোচনা শুরু হওয়ায় টাকাগুলো ফেরত দিয়েছেন। এখানে তার খারাপ কোন উদ্দেশ্য ছিলনা। বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। ফোন না ধরায় শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুয়ারা খাতুনের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com