বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

বিএনপি চলমান অভিযানের আওতামুক্ত নয়ঃ তিন শীর্ষ মন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৭৭ দেখা হয়েছে

বর্তমান সরকারের তিন শীর্ষ মন্ত্রী ইঙ্গিত দিলেন চলমান অবৈধ ক্যাসিনো ব্যবসা বিরোধী অভিযানে বিএনপিও বাদ যাবেনা।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা মাদক, দুর্নীতি, বিশৃঙ্খলা, অনিয়ম, চাঁদাবাজি ও  টেণ্ডারবাজির বিরুদ্ধে যে অভিযান চালিয়েছেন সেই অভিযান চলছে। এটা লোক দেখানো নয়।

তিনি বলেন ‘এই শুদ্ধি অভিযানের আওতা –কোন দল না, আওয়ামী লীগ হউক, বিএনপি হউক, চুনো পুঁটি হউক, রাঘব বোয়াল হউক, কেউই রেহাই পাবে না’।

সেতুমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার সিলেট ও নারায়গঞ্জের রূপগঞ্জে দুটি আলাদা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেন।

তিনি বলেন অন্যান্য দলেরও কেউ যদি এই ক্যাসিনোর ভাগ পেয়ে থাকে অনুসন্ধান চলছে, পুলিশের হউক, প্রশাসনের হউক, অন্যান্য দলের হউক, আওয়ামী লীগের হউক  কেউও ছাড় পাবে না। নজরদারিতে অনেকেই আছে।

অপরদিকে আইনমন্ত্রী আনিসুল হক শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে এক অনুষ্ঠানে বলেন দুর্নীতিবাজ যে দলেরই হউক না কেন প্রধানমন্ত্রী বলেছেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেবেন এবং সেই কারণেই আজকে প্রথমেই আমরা যারা আমাদের দলের দুর্নীতি করছিল তাদেরকে ধরছি। এর পরে অন্য দলের যারা দুর্নীতি করছে তাদেরকে ধরব।

এদিকে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ রাজধানিতে এক সভায় অভিযোগ করেন যে মোসাদ্দেক আলি ফালু , সাদেক হোসেন খোকা সহ বিএনপি নেতারা  এইগুলো (অবৈধ ক্যাসিনো ব্যবসা) চালু করেছিল। আমি মনে করি এই অভিযানে যারা এইগুলো চালু করেছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com