বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

কৃষক খুন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে চোখে ছুরিকাঘাত ও গোপনাঙ্গে আঘাতে মহসিন আলী (৫৫) নামে এক কৃষককে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মহিষাবান ইউনিয়নের উদ খালি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। গাবতলী থানার ওসি সেলিম হোসেন হত্যার সত্যতা নিশ্চিত করেছেন। ধারনা করা হচ্ছে, নারী ঘটিত কোন কারণে তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।  নিহতের স্ত্রী মনোয়ারা বেগম থানায় হত্যা মামলা  করেন। পুলিশ ও এলাকাবাসীরা জানান, কৃষক মহসিন আলী গাবতলী উপজেলার মহিষাবান গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। তিনি বৃহস্পতিবার বিকালে জমিতে সেচ দিতে মহিষাবান ইউনিয়ন পরিষদের পাশে তার শ্যালো মেশিন ঘরে যান। রাতে ও সকালে বাড়ি না ফিরলে স্বজনরা তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। শুক্রবার দুপুরের দিকে শ্যালো মেশিন ঘরের কাছে উদ খালে তার লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে গাবতলী থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গাবতলী থানার ওসি সেলিম হোসেন জানান, নিহতের বাম চোখে ধারালো অস্ত্রের আঘাত ও গোপনাঙ্গে রক্তাক্ত জখম রয়েছে। তার ধারনা, নারীঘটিত কোন কারণে তাকে পরিকল্পিতভাবে বিলের ধারে ডেকে নিয়ে হত্যার পর লাশ ফেলে দেয়া হয়েছে। তিনি আরো জানান, তদন্ত চলছে; শিগগিরই হত্যা রহস্য উদঘাটন ও খুনিদের গ্রেফতার করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com