শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন

বগুরায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৫১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়নের চেয়ারম্যান আগা নিহাল বিন জলিল তপনের বিরুদ্ধে নানা অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৯ জন মেম্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনাস্থাপত্র জমা দিয়েছেন। গত ২ অক্টোবরের ওই পত্রের অনুলিপি জেলা প্রশাসক ও গাবতলী উপজেলা চেয়ারম্যানকেও দেয়া হয়েছে।

মেম্বাররা অনাস্থাপত্রে উল্লেখ করেছেন, চেয়ারম্যান আগা নিহাল বিন জলিল তপন দীর্ঘদিন থেকে ইউনিয়ন পরিষদ পরিচালনার ক্ষেত্রে নানা ধরণের অনিয়ম ও দূর্নীতি করে আসছেন। তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও প্রতিকার পাওয়া যায়নি। ফলে উন্নয়ন কর্মকান্ড থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। ২০১৮-১৯ অর্থ বছরে  দেওনাই হিন্দুপাড়া রাস্তা সংস্কারের নামে ৯৯ হাজার টাকা, আহম্মেদপুর গ্রামে সাব-ড্রেন নির্মাণের নামে ৮০ হাজার টাকা এবং ভুয়া উন্নয়নের নামে ৬২ হাজার ৪৪৪ টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন। একই অর্থবছরের এডিপি প্রকল্পের সকল বরাদ্দের তথ্য গোপন করে মনগড়াভাবে ৩টি প্রকল্প দাখিল করে তা অনুমোদন করা হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে  কাগইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে ২ লাখ টাকার টিউবওয়েল সরবরাহ।  অভিযোগ প্রসঙ্গে কাগইল ইউনিয়নের চেয়ারম্যান আগা নিহাল বিন জলিল তপন বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তিনি কোন অনিয়ম বা কাজ না করে টাকা আত্মসাতের সাথে জড়িত নন। গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com