শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

খালেদার মুক্তি প্যারোলে না জামিনে আদালতের এখতিয়ারঃ নাসিম

  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৫৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা  জিয়া প্যারোলে না জামিনে মুক্তি পাবেন সে বিষয়টি আদালতের এখতিয়ার।

শনিবার বিকেলে সিরাজগঞ্জে নির্মাণাধীন শেখ হাসিনা নার্সিং কলেজ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, খালেদা জিয়া দূর্নীতির মামলায় দন্ডিত হয়ে আদালতের রায়ে কারাভোগ করছেন। তার মুক্তির ব্যাপারে দল বা সরকার কোন হস্তক্ষেপ করবে না। রাজনৈতিক দুর্বৃত্তায়ন দেশকে অন্ধকারে দিকে ঠেলে দিচ্ছে। এতে দল ও সরকারে ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। ১৪ দল এবং জনগন দূর্নীতি বিরোধী এ আন্দোলন সমর্থন করেছে।

উল্লেখ্য, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জ সদর উপজেলার দত্তবাড়িতে নার্সিং কলেজ  প্রকল্পের কাজ করছেন। একাডেমিক ভবন ও হোস্টেল নির্মাণ কাজের ৮০ ভাগ সম্পূর্ণ হয়েছে বলে সংশিষ্ট বিভাগ জানিয়েছেন।

শেখ হাসিনা নার্সিং কলেজ প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনকালে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, আওয়ামীলীগ নেতা শামমুজ্জামান আলো, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, আ’লীগ নেতা আব্দুল লতিফ তারিন, যুবলীগ নেতা রাশেদ ইউসুফ জুয়েল, আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবকলীগ নেতা জিহাদ আল ইসলাম, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান সোহেল, জাকির হোনেস প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com