বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়েছে আ’লীগ নেতাকর্মীরা

  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ৫৩০ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে আধিপত্য বিস্তার ও বর্জ্য ব্যবসায় কর্তৃত্ব দখল নিয়ে বিরোধে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউল হক জুয়েলকে (৩২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। সোমবার দুপুরে বনানীর সুলতানগঞ্জ হাটে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। আহত জুয়েলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোরশেদুল আলম হিরুর নেতৃত্বে এ হামলা হয় বলে অভিযোগ উঠেছে।

সরেজমিন ওই এলাকায় গিয়ে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও বর্জ্য ব্যবসার কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে মোরশেদুল আলম হিরুর সাথে  জুয়েলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জুয়েল উপজেলার সুজাবাদ এলাকায় ইয়ন গ্রুপের (কীটনাশক প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান) বর্জ্য দখলে নিয়ে ব্যবসা করে আসছেন। আওয়ামী লীগ নেতা হিরু ওই ব্যবসায় ভাগ বসাতে চেষ্টা করলে জুয়েলের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। কয়েকদিন আগে জুয়েল ওই অফিসে হিরুকে মারধর করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চরমে ওঠে। হাসপাতালে চিকিৎসাধীন জুয়েল জানান, তিনি সোমবার বেলা ১২টার দিকে বনানীর সুলতানগঞ্জ হাটে যান। সেখানে পূর্ব বিরোধের জের ও চাঁদা না পেয়ে  মোরশেদুল আলম হিরুর নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক আলী হায়দার টিক্কা ও গন্ডগ্রাম এলাকার আলতাফ হোসেন দলবল নিয়ে তার উপর হামলা করেন। তারা চাপাতি ও চাকু দিয়ে তার মাথা, ঘাড় ও হাতে আঘাত করে বীরদর্পে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার

করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেন।

অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা মোরশেদুল আলম হিরু জানান, কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল তাকে মারধর করেন। সোমবার দুপুরে তিনি বনানী সুলতানগঞ্জ হাটে গেলে তাকে আবারো মারধর করেন জুয়েল। এ সময় দু’জনের মাঝে শুধু হাতাহাতি হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে জুয়েলকে আঘাত করার কোন ঘটনা ঘটেনি। হিরু দাবি করেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল এলাকায় ‘ভূমিদস্যু জুয়েল’ নামে পরিচিত। বিকালে এ খবর পাঠানোর সময় দুই পক্ষের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com