শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

ইলিশ মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা।। জব্দকৃত মাছগুলো লিল্লাহ বোডিংয়ে বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৫৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌরবাজার থেকে প্রজনন মৌসুমে ডিমওয়ালা ইলিশ মাছ বিক্রির দায়ে ২ ব্যবসায়িকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেইসাথে ডিমওয়ালা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। অর্থদন্ডপ্রাপ্তরা হলেন ওই উপজেলার খালকুলা গ্রামের সবুজ হাসান (৩৫) ও নুরুল প্রামানিক(৪০)।  আজ বুধবার ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২দিন ইলিশ প্রজনন মৌসুম হওয়ায় ডিমওয়ালা ইলিশ আহরণ, মজুদকরণ, পরিবহন, বাজার জাতকরণ ও ক্রয় বিক্রয় করা দন্ডনীয় অপরাধ বলে সরকারিভাবে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই  দুই ব্যবসায়ী তাড়াশ পৌর বাজারে ইলিশ মাছ বিক্রি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের দিকে ওই বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ওবায়দুল্লাহ ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে৫হাজার টাকা করে মোট ১০হাজার টাকা জরিমানা করেন। এ অভিযানে সংশ্লিষ্ট মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে জব্দকৃত মাছগুলো সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন লিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com