বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যার ৪র্থ দিনে বৃহস্পতিবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
ছাত্রলীগ কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে আবরারের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বড় শোক মিছিল বের করে। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, লেখক মিছিলের অগ্রভাগে ছিলেন।
মিছিলে পোস্টার প্ল্যাকার্ডে লেখা ছিল ছাত্রলীগে আবর্জনার দরকার নেই, অপরাধীদের ঠাঁই নাই।বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার ৪র্থ দিনে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি সহ ১০ দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করে । আন্দলোনকারীরা ঘোষণা দেয় বুয়েটের ভিসি যদি শুক্রবার দুপুর ২ টার মধ্য তাদের কাছে এসে দাবি না মেনে নেয় তাহলে বিশ্ববিদ্যালয়টির প্রত্যেক ভবনে তালা ঝুলাবে।অক্টোবর ৭ ভোর রাতে আবরারের লাশ শেরে বাংলা হলের সিড়িতে পড়ে থাকে। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।