বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

খুব স্বল্পতম সময়ে আবরার হত্যা মামলার নিখুঁত চার্জশিটঃ স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৪৯৮ দেখা হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৃহস্পতিবার বলেন যে খুব স্বল্পতম সময়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার মামলার  একটি নিখুঁত পূর্ণাঙ্গ চার্জশিট প্রদান করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই মন্তব্য করে তিনি আশা প্রকাশ করেন যে নিখুঁত চার্জশিটটি বিচারের কাজটি দ্রুত শেষ করতে  সহজতর করবে।

আসাদুজ্জামান খান  বলেন ‘আমরা আশা করছি খুব স্বল্পতম সময়ে এই মামলার পূর্ণাঙ্গ চার্জশিট প্রদান আমরা প্রদান করতে পারবো। পুলিশ সে কাজটি করছে। চার্জশিটটি যাতে সমস্ত কিছু নিখুঁত, নির্ভুল হয় সে জন্য পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা আশা করি  আমরা একটি নিখুঁত চার্জশিট দিয়ে বিচারের কাজটি যাতে দ্রুততার সাথে শেষ হয়, চার্জশিটটির মাধ্যমে আমরা সহজতর করে দেবো।‘

তিনি বলেন এ পর্যন্ত ১৪ জনকে ঐ মামলায় আটক করা হয়েছে।   

আবারারের পিতা ফয়েজউল্লাহ অক্টোবর ৭ রাজধানীর চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ ঐ দিনই মামলা দায়েরের আগেই নয়জনকে বুয়েট থেকে গ্রেফতার করে।   

বুয়েটের  তড়িৎ এবং ইলেকট্রনিক কৌশল  বিভাগের ২য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে বাঁশ বা ক্রিকেট খেলার স্ট্যাম্প  জাতীয়  কোন কিছুর আঘাতে হত্যা করা হয়েছে।

অক্টোবর ৭ ভোর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ২য় তলায় সিঁড়িতে আবরারকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com