বাংলা হেডলাইনসঃ বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবিসমূহের বাস্তবায়ন দৃশ্যমান হওয়ায় রবিবার ও সোমবার তাদের চলমান আন্দোলন শিথিলের ঘোষণা দেয়। সোমবারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার কথা বিবেচনায় এনে আন্দোলনকারীরা আন্দোলন দু দিনের জন্য শিথিল করেছে।
শনিবার দুপুরে বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের একজন গণমাধ্যমের মাধ্যমে আগামি ১৩ ও ১৪ অক্টোবর তাদের আন্দোলন শিথিল করা হয়েছে ঘোষণা দিয়ে বলেন ১২ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যাপারটা চলে এসেছে। তাদের ভোগান্তির কথা বিবেচনা করে বুয়েটে ভর্তি পরীক্ষা উপলক্ষে আমরা আমাদের আন্দোদলন শিথিল করছি। এবং যেহেতু দাবি বাস্তবায়ন আমাদের সামনে দৃশ্যমান শুরু হয়ে গেছে এবং আমরা স্যারদের উপর আস্থা রাখছি।
বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছে তাদের ১০ দফা দাবির আন্দোলন দাবিসমূহ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল শুক্রবার রাত সাড়ে ১০ টায় ঘোষণা দেয় যে তাদের ১০ দফা দাবির মধ্যে স্বল্প সময়ে বাস্তবায়নের জন্য পাঁচটি দাবি বুয়েটের প্রশাসন বাস্তবিকভাবে মেনে নিলে তারা ১৪ অক্টোবর বুয়েটে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা হতে বাঁধা দেবে না।
এদিকে বুয়েটের একাডেমিক কাউন্সিল শনিবার বিকেলে এক নির্দেশেজারি করে আগামিকাল রবিবার দুপুর ১২ টার মধ্যে অছাত্রদের বুয়েটের হল ছাড়তে বলেছে। আহসানউল্লাহ হল সহ তিনটি হলের প্রশাসন হলগুলোর কয়েকটি রুম সিলগালা করে দিয়েছে।
বুয়েটের শিক্ষার্থীরা অক্টোবর ৭ থেকে আবরার ফাহাদ হত্যার বিচাররে দাবিতে আন্দোলন শুরু করে।
বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২য় বর্ষের ছাত্র আবরারের লাশ বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়িতে অক্টোবর ৭ ভোর রাতে পড়ে থাকতে দেখা যায়। পোস্টমর্টেম রিপোর্টে বলা হয় আবরারকে পিটিয়ে হত্যা করা হয়েছে।