বাংলা হেডলাইনসঃ সম্প্রতি রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারী ভারতীয় এক জেলের আটককে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের গুলি বিনিময়কে ভুল বোঝাবুঝি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার রাজধানী এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ‘ আমরা মনে করি একটা ভুল বোঝাবুঝি হয়েছে , একটা অ্যাকসিডেন্ট হয়েছে’।
তিনি বলেন বাংলাদেশের ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী যথাক্রমে বিজিবি ও বিএসএফ এর দুই প্রধানের মধ্যে আলোচনা চলছে এবং দুই জনের আলাপের মাধ্যমে একটা সুরাহা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিজিবি ও বিএসএফের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে।
প্রতক্ষ্যদর্শীদের ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে গত বৃহস্পতিবার রাজশাহীর চারঘাটের বালুঘাট এলাকায় মাছ শিকারের জন্য ভারতীয় তিনজন জেলে অবৈধভাবে বাংলাদেশের ভিতর ধুকে পড়ায় বিজিবি প্রনব মন্ডল নামে একজন জেলেকে আটক করে বাকী দুজন পালিয়ে যায়। বিএসএফ আটককৃত জেলেটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে গুলি চালায় । পরবর্তীতে বিজিবি কাউন্টার গুলি ছোড়ে। গুলি বিনিময়ে একজন বিএসএফ সদস্য মারা যায়। আটককৃত জেলে প্রনব মন্ডলকে শুক্রবার দুপুরে রাজশাহীর একটি আদআলতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।