শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

পিটিয়ে যুবক হত্যা, দুই মহিলাসহ ৪ জন গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৬৩৯ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের চর আদিত্যপুর গ্রামে সবুজ (২৬) নামে এক যুবককে পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত সবুজ চর আদিত্যপুর গ্রামের নিলজান শেখের ছেলে। পুলিশ এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- কিনার বেড় গ্রামের সরবেশ শেখের স্ত্রী মইফুল বেগম তার ছেলে আব্দুল মোতালেব বাবুর স্ত্রী তাসলিমা, সূর্য্য শেখের ছেলে সোহাগ রানা ও আবুল মুন্সীর ছেলে আবুল কালাম। কাজিপুর থানার ওসি লুৎফর রহমান জানান, চর আদিত্যপুর গ্রামের সবুজের সঙ্গে কিনার বেড় সরবেশ শেখের ছেলে বাবুল শেখের বিরোধ ছিলো। এর জের ধরে শুক্রবার রাতে বাবুল ও তার লোকজন সবুজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সকালে সরবেশ আলীর বাড়ির বাইরে সবুজের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শনিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি আরও বলেন, সবুজকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। গ্রেফতারকৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com