বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৭৫৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বলেন সম্প্রতি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যায় যুবলীগের সিনিয়র নেতাদের সাথে বৈঠকের শুরুতে বক্তব্যে এই হুঁশিয়ারি দেন।     

শেখ হাসিনা দেশবাসীকে  ধৈর্য ধরার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন বোরহানউদ্দিনে একটি হিন্দু ছেলের ফেসবুক আইডি হ্যাকিং করে সেখানে তার নাম দিয়ে কতগুলো মিথ্যাচার করা হয়েছে। এই ঘটনার পর পরই ঐ হিন্দু ছেলেটি পুলিশ স্টেশনে গিয়েছে এবং একটা জিডিও করেছে। জিডি করা সত্ত্বেও পুলিশ তাকেও গ্রেফতার করে সেখানে রেখেছে।

তিনি বলেন সাথে সাথে যে টেলিফোনটা  করেছিল তাকেও গ্রেফতার করা হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। তার (হিন্দু ছেলেটির) নাম করে যে কথাগুলো লিখেছে, সেতো  একজন মুসলমান ছেলে।

শেখ হাসিনা বলেন সব চেয়ে দুর্ভাগ্য হলো যে আইডিটা হ্যাকিং করলো আর তারপর এই ধরনের ঘটনা ঘটাল, আর সেটাকে কেন্দ্র করে কি উদ্দেশ্য নিয়ে তারা সমবেত হল এবং পুলিশের উপর আক্রমন করল তাদের উদ্দেশ্যটা কি ছিল সেটাই বড় কথা।   তিনি বলেন এর পরবর্তীতে  দেখা যাচ্ছে ফেসবুকে নানা ধরনের অপপ্রচার সব জায়গায় ছড়ানো হচ্ছে একটা আশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য। তালে এরা কারা ? এদের উদ্দেশ্যটা কি?

প্রধানমন্ত্রী বলেন আমি এ ব্যাপারে দেশবাসীকে বলবো সবাইকে ধৈর্য ধরতে। যারা এই ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদেরকেও খুঁজে বের করা এবং তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নিতে হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com