বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটির রাজস্থলীর হলুদিয়া পাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান ও হ্যাডম্যান এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি দ্বীপময় তালুকদার কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল কাজ শেষে বাড়ী ফেরার পথে দ্বিপময় তালুকদারকে অপহরণের পর তাকে গুলি করে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে এলাকাবাসী লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে রাজস্থলী থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় আজ সকাল থেকে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় বিক্ষোভ মিছিল করছে স্থানীয় এলাকাবাসী। স্থানীয় তঞ্চঙ্গ্যা জনগন লাশ নিয়ে থানায় ঘেরাও করে হত্যাকান্ডের বিচার দাবী জানান।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহাম্মদ খান জানান, গতকাল উপজেলা থেকে ৬ কিলোমিটার দুরে হলুদিয়া পাড়ায় থেকে দিপুময় তালুকদারকে অপহরণ করে নিয়ে যায়। পরে আজ সকালে এলাকাবাসী লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পরিবারের সূত্রে জানা যায় দ্বীপময় তালুকদার বাংলাদেশ সেনাবাহিনী ২৬ ইসিবি চলমান ট্রানজিট সড়ক নির্মাণ কাজ করছিলেন । কাজ শেষে হলুদিয়া পাড়া জিরো মাইল এলাকা দিয়ে বাড়িতে আসার পথে অস্ত্রধারী সন্ত্রাসীরা দুই
মোটরসাইকেল কে অবরুদ্ধ করে দ্বীপময় তালুকদার কে নিয়ে যায়। বাকি তিন সুরেশ কান্তি তঞ্চগ্যা, গান্ধী তঞ্চগ্যা ও নাছির উদ্দিন রাস্তায় এক স্থানে রেখে সন্ত্রাসী ৩-৪ রাউন্ড গুলি শব্দ শুনতে পায়। পরে পুলিশকে খবর দেয় তারা।