বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধিঃ খুলনা মহানগরীর জোড়াগেট এলাকা হতে ৫০০ পিস ইয়াবাসহ এক বেদে দম্পতিকে আটক করেছে পুলিশ।
কে এমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে মঙ্গলবার রাতে আটক করা হয়। বেদে দম্পতি হলো উথান মন্ডল (৫০)ও রাশেদা বেগম(৪৬)।
তারা বিভিন্ন জায়গায় সাপ খেলা দেখায় এবং এর আবডালে মাদকের ব্যবসা করে।