বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

রাঙ্গামাটির রাজস্থলীতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৭৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটির রাজস্থলীর হলুদিয়া পাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান ও হ্যাডম্যান এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি দ্বীপময় তালুকদার কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল কাজ শেষে বাড়ী ফেরার পথে দ্বিপময় তালুকদারকে অপহরণের পর তাকে গুলি করে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে এলাকাবাসী লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে রাজস্থলী থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় আজ সকাল থেকে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় বিক্ষোভ মিছিল করছে স্থানীয় এলাকাবাসী। স্থানীয় তঞ্চঙ্গ্যা জনগন লাশ নিয়ে থানায় ঘেরাও করে হত্যাকান্ডের বিচার দাবী জানান।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহাম্মদ খান জানান, গতকাল উপজেলা থেকে ৬ কিলোমিটার দুরে হলুদিয়া পাড়ায় থেকে দিপুময় তালুকদারকে অপহরণ করে নিয়ে যায়। পরে আজ সকালে এলাকাবাসী লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পরিবারের সূত্রে জানা যায় দ্বীপময় তালুকদার বাংলাদেশ সেনাবাহিনী ২৬ ইসিবি চলমান ট্রানজিট সড়ক নির্মাণ কাজ  করছিলেন । কাজ শেষে হলুদিয়া পাড়া জিরো মাইল এলাকা দিয়ে বাড়িতে আসার পথে অস্ত্রধারী সন্ত্রাসীরা দুই

মোটরসাইকেল কে অবরুদ্ধ করে দ্বীপময় তালুকদার কে নিয়ে যায়। বাকি তিন সুরেশ কান্তি তঞ্চগ্যা, গান্ধী তঞ্চগ্যা ও নাছির উদ্দিন রাস্তায় এক স্থানে রেখে সন্ত্রাসী ৩-৪ রাউন্ড গুলি শব্দ শুনতে পায়। পরে পুলিশকে খবর দেয় তারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com