শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

বগুড়ার আদমদীঘিতে পরিত্যাক্ত নয়টি মাইন ও গ্রেনেড উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৬৬৮ দেখা হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি থানা পুলিশ শনিবার রাতে উপজেলার রামপুর গ্রামের মছোর নামে একটি পুকুরপাড় থেকে পরিত্যাক্ত অবস্থায় ৬টি মাইন ও ৩টি গ্রেনেড উদ্ধার করেছে। পুলিশের ধারনা, এসব বোমা স্বাধীনতা যুদ্ধের সময়ের। রাত সাড়ে ৯টায় বোমাগুলো আদমদীঘি থানায় আনা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে কয়েকজন শিশু উপজেলার রামপুরা গ্রামের মাছোর পুকুর পাড়ে বসে খেলা করছিল। এ সময় তারা ধান কাটার কাঁচি দিয়ে মাটি খুড়লে একে একে ৬টি মাইন ও ৩টি গ্রেনেড বের হয়ে আসে। শিশুরা এসব নিয়ে খেলা করছিল। গ্রামের লোকজন টের পেয়ে আদমদীঘি থানায় খবর দেন এবং বোমাগুলো বালতির পানিতে ঢুবিয়ে রাখেন। বোমা উদ্ধারের খবরে উৎসুখ জনতা সেখানে ভিড় করেন। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ বোমাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, মাইন ও গ্রেনেডের গায়ে ১৯৬৫ সাল লেখা রয়েছে। তার ধারণা বোমাগুলো স্বাধীনতা যুদ্ধের সময়কালের। বোমাগুলো পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের ডাকা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com