শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

নিখোঁজ কাপ্তাই মৎস্য উপ-কেন্দ্রের কর্মচারীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৮৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই উপ-কেন্দ্রের কর্মচারী তাপসের লাশ বৃহস্পতিবার  উদ্ধার করা হয়েছে।

কাপ্তাই প্রজেক্ট এলাকাধীন রাইট ব্যাংক সংলগ্ন কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

কাপ্তাই পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা প্রায় ১০ টার সময় খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা প্রজেক্ট এলাকাধীন রাইট ব্যাংক সংলগ্ন কর্ণফুলী নদী হতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়। পরে পুলিশ উদ্ধারকৃত তাপসের লাশ ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে বলে কাপ্তাই থানার ওসি নাসির উদ্দিন তা নিশ্চিত করেন।

উল্লেখ,  উপ-কেন্দ্রের জুনিয়র রেফ্রিজারেশন অপারেটর তাপস কান্তি দত্ত (৫০), পিতাঃ মৃতঃ সুনীল কান্তি দত্ত, গত ২৭ অক্টোবর হতে ১২ দিনের ছুটি নিয়ে দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা করে। কিন্তু সে নিজ বাড়িতে না গিয়ে এরপর থেকেই নিখোঁজ হয়ে যায়। এদিকে, তার পরিবার তাপসের কোন হদিস না পাওয়ায় এবং সে বাড়িতে না যাওয়ায় গত ২৯ অক্টোবর তার স্ত্রী শিউলি দত্ত কাপ্তাই থানায় একটি সাধারন ডায়েরি করেন। জিডির সূত্র ধরে কাপ্তাই প্রজেক্ট পুলিশ গত বুধবার  তাপসকে খুঁজতে থাকে। এমতাবস্থায় ওইদিন বিকেলে ফাঁড়ির টহল পুলিশ কাপ্তাই প্রজেক্ট অভ্যন্তরের হেলিপ্যাড এলাকার পাশের জঙ্গলে তাপসের পরিহিত লুঙ্গি, শার্ট ও একটি নীল রঙের স্যান্ডেল খুঁজে পায়। সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল বলে জানা গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com