শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

মানিকগঞ্জে পদ্মা-যমুনায় ২২ দিনে ৫০৮ জেলে আটক, ৩.৫৪৭ মেঃটন ইলিশ মাছ জব্দ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৭৭৩ দেখা হয়েছে

মানিকগঞ্জে পদ্মা-যমুনায় ২২ দিনে ৫০৮ জেলে আটক, ৩.৫৪৭ মেঃটন ইলিশ মাছ জব্দ 

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০১৯ গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২দিনে মোট ৫০৮ জন জেলেকে আটক করা হয়েছে।

এরমধ্যে ৩০৭ জন জেলেকে জেল দেয়া হয়। আর জরিমানা করা হয় ৫.৬৭৬ লক্ষ টাকা। একই সময়ে ৩.৫৪৭ মেঃটন ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ জেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও জেলখানায় বিতরণ করা হয়।৫২.৯২ লক্ষ মিটার জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ২২ দিনে মোট ২১৮টি অভিযান পরিচালনা, ১২৫টি ভ্রাম্যমান আদালত বসিয়ে শাস্তি প্রদান এবং ৩১৯টি মামলা করা হয় ।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে অক্টোবর মাসের মাসিক সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো: মনিরুজ্জামান এসব তথ্য দেন।

এদিকে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এফ এম ফিরোজ মাহমুদ বলেন, ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সরকারিভাবে ইলিশ শিকারে সরকারের নিষেধজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা ও যমুনা নদীতে যে সমস্ত জেলেরা  মা ইলিশ মাছ শিকার করেছে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার এই ২২ দিনে শিবালয় উপজেলায় মোট ১৮১ জন জেলেকে এক বছরের কারাদণ্ড, ক্রয় বিক্রয় ও পরিবহনের অপরাধে ১০১ জনকে ৪ লাখ ১৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দুর্গম চরাঞ্চলের ৫টি অবৈধ ইলিশ মাছের বাজার অপসারণ করা হয়েছে, র‌্যাবের বিশেষ অভিযানে গুদাম থেকে ১০ মণ কারেন্ট জাল জব্দ করা হয়, প্রায় ৩২ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়।  

এছাড়াও ইলিশ শিকারের অপরাধে ১৬৫টি ট্রলার জব্দ ও ধ্বংস করা হয়েছে। বাসাবাড়ি ও পরিবহনে অভিযান চালিয়ে ৪০ মণ মাছ জব্দ করা হয় এবং প্রায় ২ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com