শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

কালিগঙ্গা নদীর ভাঙ্গন রোধে মানববন্ধন

  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৯৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ  মানিকগঞ্জে কালিগঙ্গা নদীর ভাংগনরোধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

শুক্রবার সকালে সদর উপজেলার বেংরই গ্রামে কালিগঙ্গা নদীর পাড়ে এই মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে স্থানীয়রা বলেন, প্রতিবছরই ভাঙনের কবলে বসতবাড়ি, মসজিদ- মাদ্রাসা ও হাট-বাজারসহ ফসলী জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। সরকারের পক্ষ থেকে কোন কার্যকরী পদক্ষেন নেয়া হয় না।

গত ১৫ দিনের কালিগঙ্গার ভাংগনে নবগ্রাম ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে বেংরই এলাকার অর্ধশত বাড়িঘর, মসজিদ মাদ্রাসা ও হাট-বাজারসহ বেশ কিছু ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। ভাংগন ঝুঁকিতে রয়ে আরো বহু বাড়িঘরসহ ফসলি জমি। এমন ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেতে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দৃষ্টি কামনা করো নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা নিতে সরকারের কাছে জোর দাবি জানান। 

এ ব্যাপারে জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সাথে  যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, তিনি এরই মধ্যে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং পানি উন্নয়ন বোর্ডকে ভাঙ্গনরোধে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। শুষ্ক মৌসুমে ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তাকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com