শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

মাসুদ-হামিদ ভুঞাপুর আ’লীগের সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৭৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত জেলার ভুঞাপুর উপজেলা শাখা আওয়ামী লী‌গের ত্রি-বা‌র্ষিক স‌ম্মে‌ল‌নে শুক্রবার সর্বসম্মতিক্রমে মাসুদুল হক মাসুদকে সভাপতি ও আব্দুল হামিদ ভোলাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

স‌ম্মেল‌নের উদ্বোধন ক‌রেন, জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ফজলুর রহমান খান ফারুক।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃ‌ষিমন্ত্রী ‌ মোঃ আব্দুর রাজ্জাক ব‌লে‌ছেন, কারাবন্দি খা‌লেদা জিয়া জামিন পাবেন কি পাবেন না তা আদালতের বিষয়। কিন্তু বিএনপির কিছু নেতা তাঁর চিকিৎসা নিয়ে রাজনীতি করার চেষ্টা কর‌ছে।  বাংলার জনগণ তার সুযোগ দেবে না। তার  সু‌চি‌কিৎসার কোন কমতি নেই। তা‌কে বি‌ষেশজ্ঞ চি‌কিৎসক দি‌য়ে চি‌কিৎসা দেয়া হচ্ছে।

রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দি‌য়ে বাংলা‌দে‌শকে উন্নয়‌নের মহাসড়‌কে নি‌য়ে গে‌ছে। অপর‌দি‌কে, খালেদা জিয়া দেশ শাস‌নের না‌মে এতি‌মের টাকা চু‌রি ক‌রে খে‌য়ে‌ছে। বাংলা‌দেশকে দুর্নী‌তি‌তে চ্যা‌ম্পিয়ন ক‌রেছে।

উপ‌জেলা আওয়ামী লী‌গের আহবায়ক মাসুদুল হক মাসু‌দের সভাপ‌তিত্বে সম্মে‌লনে অন্যা‌ন্যের ম‌ধ্যে বক্তব্য রা‌খেন, আওয়ামী লী‌গের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, বন ও প‌রি‌বেশ সম্পাদক দেলোয়ার হো‌সেন, সংসদ সদস্য মির্জা আজম, জোয়া‌হেরুল ইসলাম ও তানভীর হাসান ছোট মনির প্রমুখ।

স‌ম্মেল‌নে জেলা ও উপ‌জেলা আওয়ামী লীগ ও সকল সহ‌যোগী সংঠ‌নের নেতা কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com