মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদে ডুয়েটে মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৭৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধিঃ  রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং গাজীপুর অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)এর দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ডুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ডুয়েটের মূল ফটকের সামনে এ মানববন্ধন হয়েছে। মানববন্ধনে ছাত্রলীগ ডুয়েট শাখার সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী, শিক্ষার্থী আশরাফুল ইসলাম, হারুন-অর-রশিদ , মাজেদ পারভেজ, আরফিনা খাতুন ও জাহাঙ্গীর আলম প্রমূখ বক্তব্য রাখেন। অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ ডুয়েটের ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রিনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় ব্যাচের ছাত্র ছিলেন। বর্তমানে তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। অধ্যক্ষ ফরিদ উদ্দিন গত ২ নভেম্বর নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে তার অফিসে যাওয়ার পথে ওই প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী তাকে লাঞ্ছিত করে পুকুরে ফেলে। বক্তাগণ এ ঘটনায় জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং তাদের ওই প্রতিষ্ঠান থেকে ছাত্রত্ব বাতিল তথা বহিস্কারের দাবি জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com