শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

খোকার মরদেহ বৃহস্পতিবার ঢাকায় আনা হচ্ছে : ১ম জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বাবা-মার কবরের পাশে দাফন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৮৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ নিউইয়র্ক থেকে ঢাকায় হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সকালে পৌঁছাবে। ঐদিনই বীর মুক্তিযোদ্ধা খোকার একাধিক জানাজা নামযের পর তাঁকে রাজধানীর জুরাইন কবরস্থানে তাঁর বাব-মার কবরের পাশে দাফন করা হবে।

বিএনপি আগামীকাল বুধবার দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মৃত্যুতে সারাদেশে শোক দিবস পালন করবে। শোক দিবসের অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় অফিসে কালো  পাতাকা উত্তোলন করা হবে এবং দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।

বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন বাংলা হেডলাইনসকে মঙ্গলবার জানান যে সাদেক হোসেন খোকার লাশ বৃহস্পতিবার সকালে সাড়ে ৮ টায়  হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ঢাকায় সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী  সাদেক হোসেন খোকার প্রথম জানাজার নামায শেরে-এ-বাংলা নগরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। দক্ষিণ প্লাজা থেকে খোকার লাশ নিয়ে আসা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে  সর্বস্তরের জনগণের তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য খোকার মরদেহ দুপর ১২টা থেকে দুপর ১টা পর্যন্ত রাখা হবে।

বাদ যোহর খোকার দ্বিতীয় জানাজা ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে। কেন্দ্রীয় কার্যালয়  থেকে তাঁর লাশ নিয়ে যাওয়া হবে  ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ কার্যালয়ে এখানে বিকাল  ৩ টায় তাঁর জানাজার নামাজ হবে। এরপর সাদেক হোসেন খোকার লাশ তাঁর গোপীবাগ বাসায় নিয়ে যাওয়া হবে।   গেণ্ডারিয়ার ধুপখোলা মাঠে  বাদ আসর খোকার শেষ জানাজা নামায শেষে তাঁকে রাজধানীর জুরাইন কবরস্থানে তাঁর বাব-মার কবরের পাশে দাফন করা হবে।

সোমবার নিউইয়র্কের জ্যামাইকার জ্যাকসন হাইটসে মুসলিম সেন্টার মসজিদে খোকার প্রথম জানাজার নামায অনুষ্ঠিত হয়।

সাদেক হোসেন খোকা  দুরাগ্য ক্যান্সারের সাথে যুদ্ধ করে নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টার সোমবার  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  ২০১৪ সালের ১৪ মে সাদেক হোসেন খোকা চিকিতসার জন্য যুক্তরাষ্ট্র যান। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com