শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

সিরাজগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে আহত ৯

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ৭৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় কমপক্ষে ৯ নেতাকর্মী আহত হয়েছে। উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির মিটিং নিয়ে বুধবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, গত সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে জেলা বিএনপি’র কার্যালয়ে নেতৃবৃন্দ তাড়াশ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহবায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি গঠন নিয়ে তাড়াশে দলীয় নেতাকর্মীরা আফছার ও সেলিম গ্রুপের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। এদিকে ওই কমিটিকে বিতর্কিত দাবি করে আহবায়ক কমিটির বিপক্ষে অবস্থান নেয় সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর গ্রুপ। অপরদিকে সাবেক সাধারণ সম্পাদক সরদার আফসার আলীর নেতৃত্বে নেতাকর্মীদের একাংশ আহবায়ক কমিটির পক্ষে অবস্থান নেয়। বুধবার উক্ত আহবায়ক কমিটির প্রথম মিটিং উপলক্ষ্যে জেলা বিএনপির নেতৃবৃন্দ তাড়াশে আসার পথে তাড়াশ- খুটিগাছা আঞ্চলিক সড়কে একটি গ্রুপের উশৃঙ্খল নেতা-কর্মীরা গাড়ি বহরে হামলা চালিয়ে প্রাইভেটকার ভাংচুর করে। পরে নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে আসলে সেখানে পুলিশ মিটিং করতে বাধা প্রদান করে। পুলিশের বাঁধার মুখে তারা তাড়াশ মহুরী অফিস চত্বরে মিটিং শুরু করে। সেখানেও নেতৃবৃন্দদের উপর পুনরায় হামলা করলে কয়েকজন জেলা নেতৃবৃন্দসহ কমপক্ষে ৯ নেতাকর্মী আহত হন। এ বিষয়ে সাবেক সাধারণ সম্পাদক সরদার আফসার আলী সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ন ভাবে মিটিং চলাকালীন সেলিম গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালিয়ে নেতৃবৃন্দদের আহত করে। এদিকে সেলিম গ্রুপের নেতাকর্মীরা এই হামলার বিষয়ে অস্বীকার করেছেন। এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখানে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com