বাংলা হেডলাইনসঃ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসায় শুক্রবার রাতে মোংলা-পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রামকে ৬ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।
বিআইডব্লিউটিএ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে। এদিকে শুক্রবার রাতে শিক্ষা মন্ত্রণালয় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে আগামীকাল শনিবারের (৯ নভেম্বর) জেএসসি পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষাটি ১২ নভেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড় বুলবুল শনিবার মধ্যরাতের দিকে বাংলাদেশের খুলনা-বরিশাল অঞ্চলের ওপর আঘাত হানতে পারে। তবে উপকূলে আঘাত হানার আগে কিছুটা দুর্বল হয়ে যেতে পারে।