শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

চরাঞ্চলে মিলবে বিদ্যুতের আলো

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৭১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার পর সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের ৬টি ইউনিয়নের জনসাধারণ বিদ্যুতের আলো পেতে যাচ্ছে। ইতোমধ্যে বিদ্যুতের খুঁটি স্থাপনসহ অন্যান্য কাজ শুরু হয়েছে। এতে ওই অঞ্চলে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উক্ত উপজেলার যমুনা নদী বিধৌত পূর্বপাড় চরাঞ্চলের মনসুরনগর, নাটুয়ারপাড়া, নিশ্চিন্তপুর, চরগিরিশ, তেকানী ও খাসরাজবাড়ী- এই ৬ ইউনিয়ন যুগ যুগ ধরে কাজিপুর উপজেলা পরিষদ থেকে বিচ্ছিন্ন। এসব ইউনিয়নবাসীর যোগাযোগের জন্য শ্যালোচালিত নৌকা একমাত্র ভরসা। এ নৌকা দিয়েই কাজিপুর উপজেলা পরিষদ ও সিরাজগঞ্জ জেলার সঙ্গে তারা যোগাযোগ করে থাকেন। এসব চরাঞ্চলে কখনও বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়নি। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপির প্রচেষ্টায় ওই চরাঞ্চল উন্নয়নে বিদ্যুৎ সংযোগ প্রকল্প অনুমোদন হয়।

গত মাসের শেষ দিকে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জরিপ শেষে ওই চরাঞ্চলে বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ শুরু করেছে। এ কাজ উদ্বোধন করেন সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। ইতোমধ্যে মনসুরনগর এবং চরগিরিশ ইউনিয়নে বিদ্যুৎ সংযোগের কাজ প্রায় শেষের দিকে। স্থানীয়রা বলছেন, যমুনা নদীর ভাঙা-গড়ার মধ্য দিয়ে জীবনযাপন করছে চরাঞ্চলের মানুষ। যেখানে ছিল না যোগাযোগ ব্যবস্থার ভালো কোনো পথ, ছিল না আধুনিকতার কোনো ছোঁয়া। এ অঞ্চলে বিদ্যুৎ সংযোগের চিন্তা কখনও মাথায় আসেনি। বিদ্যুতের আলো জ্বলবে এখন সেই দুর্গম চরাঞ্চলে। এ বিষয়ে কাজিপুর উপজেলা চেয়ারম্যান আ’লীগ নেতা খলিলুর রহমান সিরাজ বলেন, সাবেক মন্ত্রী মোহাম্মাদ নাসিম এমপির প্রচেষ্টায় চরাঞ্চলে বিদ্যুৎ পৌঁছানো হচ্ছে। আগামী ৫/৬ মাসের মধ্যে চরাঞ্চলের ওই ৬টি ইউনিয়নের বিদ্যুৎ সংযোগের কাজ সমাপ্ত হবে। এতে চরাঞ্চলের লক্ষাধিক মানুষ বিদ্যুতের আলোর মুখ দেখবে। বর্তমান সরকারের সময়ে চরাঞ্চলের মানুষের বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন উন্নয়নের কাজ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com