বাংলা হেডলাইনসঃ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও শক্তিশালী হয়ে বাংলাদেশের উপকুলের দিকে এগিয়ে আসছে। আবহাওয়া অধিদফতর শনিবার সকালে মোংলা-পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়েছে।
‘বুলবুল’ আজ সন্ধ্যায় খুলনায় আঘাত হানতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বঙ্গোপসাগরে ৭ ফুট জলোচ্ছ্বাস হতে পারে। ১০ নম্বর মহাবিপদ সকেতের আওতায় রয়েছে বারিশাল, ভোলা, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সাতক্ষিরা ও বাগেরহাট।
উপকূলীয় জেলাগুলোতে স্থানীয় প্রশাসন ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে। বিআইডব্লিউটিএ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে। এদিকে শুক্রবার রাতে শিক্ষা মন্ত্রণালয় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে আজকের (শনিবারের) জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করেছে। জেএসসি পরীক্ষা ১২ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ।