শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

বগুড়ায় বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ হচ্ছে ॥ ১৭ মার্চ বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকীতে উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৮১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উদ্যোগে উপজেলা সদরে ২১ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ করা হচ্ছে। গত ১১ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা  আলমগীর কবীর নির্মাণ কাজের উদ্বোধন করেন। আগামী বছরের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর দিনে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। স্বাধীনতার ৪৮ বছর পর এই প্রথম শিবগঞ্জে বঙ্গবন্ধুর নামে কোনো স্থাপনার নামকরণ হতে যাচ্ছে।

জানা গেছে, স্বাধীনতার আগে ১৯৭০ সালে শিবগঞ্জ থেকে আওয়ামী লীগের প্রাদেশিক সদস্য নির্বাচিত হন। ১৯৭৩ সালে প্রথম বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়। এরপর থেকে এই উপজেলায় আর কখনও নৌকা প্রতীক নিয়ে কেউ বিজয়ী হতে পারেনি। ২০১৫ সালে শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৌহিদুর রহমান মানিক নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন। তিনি উপজেলা সদরের প্রাণকেন্দ্র থানা গেটের সামনের পরিত্যক্ত গোল চত্বরের জায়গায় বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণের সিদ্ধান্ত নেন। আধুনিক নকশায় নির্মিত বঙ্গবন্ধু স্কয়ারটি হবে দৃষ্টিনন্দন।

সেখানে সবাই সভা-সমাবেশ করতে পারবে। রাতে বঙ্গবন্ধু স্কয়ারটি আলোয় আলোকিত হবে। যা শিশু-কিশোরদের অনুপ্রাণিত করবে। বঙ্গবন্ধু স্কয়ারের নকশা করেছেন স্থপতি আরিফুল ইসলাম।

শিবগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী রাশেদ হাসিম জানান, মেয়রের আপ্রাণ চেষ্টায় শিবগঞ্জ পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ লাখ ৯১ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ করা হচ্ছে। সোনালী আকাশ এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান এটি নির্মাণ করছে। আগামী ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু স্কয়ারের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আধুনিকমানের একটি ছবি থাকবে। সে সঙ্গে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা থাকবে। এটি নির্মাণ হলে উপজেলা সদরের সৌন্দয্যবর্ধন হবে।

শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, উপজেলা সদরের প্রাণকেন্দ্রে বঙ্গবন্ধুর নামে কিছু একটা করার স্বপ্ন ছিল দীর্ঘদিনের। সেই স্বপ্ন থেকেই মুলত: বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ করার প্রচেষ্টা। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বর্ণিল আয়োজনে এর উদ্বোধন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর বলেন, বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ সত্যিই প্রশংসার দাবিদার। মহান মুক্তিযুদ্ধের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করে তার নামে স্কয়ার নির্মাণ করায় তিনি মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com