বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

সুন্দরবন ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ তেজ কমালো

  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ৮৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ আতঙ্ক সৃষ্টিকারী বাংলাদেশের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ তেজ কমিয়ে দিল প্রাকৃতিক সবুজ বেষ্টনী সুন্দরবন। রক্ষা পেল অনেক প্রাণ।

ত্রিমুখী শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল রোববার ভোরে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে  আগাত হানতে গিয়ে প্রথমেই যুদ্ধ করতে হয় বাংলার সুন্দরবনের সাথে। যার ফলে বুলবুল ক্রমশ দুর্বল হতে থাকে। যেভাবে জানমালের, সম্পদ, ফসল, গবাদি পশুর ক্ষতির আশংকা করা হয়েছিল, তা থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ।  

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান রবিবার সাংবাদিকদের বলেন  সুন্দরবনের কারণে ঘূর্ণিঝড় বুলবুলের দীর্ঘসময় লেগেছে উপকূল অতিক্রম করতে।

যদি ঘূর্ণিঝড় বরিশালে দিয়ে অতিক্রম করতো তা হলে আরও বেশি ক্ষয়ক্ষতি হতো।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী এনামুর রহমান আজ দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বলেন সুন্দরবন আমদের আর একটা প্রটেক্টর। ঘূর্ণিঝড় ‘বুলবুলকে দুর্বল করে দেয়।

তিনি বলেন আমরা অনেক অভিযোগ শুনি সুন্দরবনের প্রতি অনেক অত্যাচার হয়। সকল প্রকার অব্যবস্থাপনা দুর করে এখনে আরও গাছ লাগিয়ে যাতে এর আরও প্রতিরক্ষা দেওয়ার মত সক্ষমতা বাড়ে আন্তমন্ত্রণালয়ের মিটিংএ প্রস্তাব উত্থাপন করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com