শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

সংবাদ সম্মেলন করলেন ভুমিহীনরা

  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৭১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতার অনুসারীদের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করলেন ভুমিহীনরা।

 দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়ার দীঘি ভূমিহীন সমবায় সমিতির সাধারণ সম্পাদক শিপন আহম্মেদ বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুর লোকজনের বিরুদ্ধে শেরপুরে ভুমিহীনদের বাড়িঘর ও বিদ্যুতের মিটার ভাংচুরের অভিযোগ আনেন।  তিনি বলেন এতে  ভুমিহীন পরিবারের সদস্যরা অসহায় জীবন যাপনে বাধ্য হচ্ছেন।

অভিযোগটি মিথ্যা দাবি করে জেলা আ’ লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বাড়িঘর ভাংচুরের ঘটনা সঠিক নয়; ওটা নালিশি সম্পত্তি। যা এখন আদালতের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে তাকে জড়িয়ে মিথ্যাচার করছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাগড়ার দীঘি ভূমিহীন সমবায় সমিতির নেতা শিপন আহম্মেদ বলেন তারা জমিদারের সম্পত্তির দীঘির পাড়ে কাঁচাপাকা বাড়িঘর নির্মাণ করে বসবাস ও পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন। সন্ত্রাসীরা দুই মাস আগে তাদের (ভূমিহীন) ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। এছাড়া মামলা দিয়ে জেলহাজতে প্রেরণের হুমকি দেয়। এ নিয়ে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও প্রশাসনকে স্মারকলিপি দেওয়ায় সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়। গত ৯ নভেম্বর তারা ভূমিহীনদের বাড়িঘরের বিদ্যুতের মিটার ভেঙে সংযোগ বিচ্ছিন্ন করেছে। এসব ব্যাপারে শেরপুর থানায় মামলা করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর ও ইন্সপেক্টর (তদন্ত) বুলবুল ইসলাম আমলে নেননি। শিপন আরো অভিযোগ করেন, সন্ত্রাসীরা বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুর লোকজন। তারা তাদেরকে বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে আসছে। অভিযোগ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তারা জানান, তাদের কাছে বাগড়ার দীঘি ভূমিহীন সমবায় সমিতির কেউ অভিযোগ দিতে আসেননি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু বলেন, ঘটনাটি সঠিক নয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com