শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা কোন নাশকতা কি না দেখা হচ্ছে:-রেলমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৭৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ  প্রতিনিধিঃ রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনার পর ইঞ্জিনের আগুন বগির ভিতরে লাগাটা সন্দেহজনক। এ ঘটনার সাথে কোন নাশকতা কর্মকান্ড জড়িত কিনা না তা তদন্ত করে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পর ইঞ্জিনের আগুন কিভাবে শীততাপ নিয়ন্ত্রিত বগির ভিতরে ঢুকলো এটা ভাবনার বিষয়। শুক্রবার বিকেলে  উল্লাপাড়া রেলস্টেশন এলাকায় ট্রেন দূর্ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কয়েক বছর আগে তথাকথিত আন্দোলনের নামে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মুলিবাড়ীতে একটি ট্রেন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল একটি মহল। তারাই এ ঘটনার সাথে জড়িত কিনা সেটাও সন্দেহজনক।

মন্ত্রী বলেন উল্লাপাড়ায় ট্রেন দূর্ঘটনার বিষয়টি তদন্তে একাধিক কমিটি গঠন করা হয়েছে। এসব গঠিত কমিটি তদন্ত কাজও শুরু করেছে। এ ঘটনায় জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমি যতদূর জেনেছি, এখানে সিগন্যালের অবস্থা যথাযথ ছিল। ওই ট্রেনের ১৪টি বগি বিপুল টাকা দিয়ে বিদেশ থেকে আমদানি করা হয়েছে। এসব বগির স্থায়িত্ব কমপক্ষে ২০ বছরের বেশি। জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথ আগামীতে এখানে ডুয়েল রেলপথ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথে বেশ কয়েকটি জরাজীর্ণ ব্রীজও রয়েছে। এসব ব্রীজ নতুন করে নির্মাণ করারও পরিকল্পনা রয়েছে। রেলমন্ত্রীর পরিদর্শনকালে রেল সচিব মোফাজ্জল হোসেন বলেন, দূর্ঘটনার কারণ সর্ম্পকে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে ইতিমধ্যেই একাধিক তদন্ত টিম গঠন করা হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুতই দূর্ঘটনার আসল কারণ উৎঘাটন করা যাবে। ঘটনার দিন বৃহস্পতিবার এই লাইনে যারা সংস্কার কাজ করছিল তাদের দু’জনকে আটক করা হয়েছে। তারা হলো, উল্লাপাড়ার কালিগঞ্জ গ্রামের আরিফ হোসেন ও মাটি কোড়া গ্রামের আব্দুর রাজ্জাক। ধারনা করা হচ্ছে, সংস্কারের কাজে নিয়োজিতরা উল্লাপাড়া ষ্টেশনে ঢোকার সম্মুখ পয়েন্টে বেসপ্লেট খুলে রাখা হয়েছিল। যে কারণে ওই দু’জনকে জিজ্ঞাসাবাদে আটক করা হয়েছে।

মন্ত্রীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব ফারুকুজ্জামান, পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার মিহির কান্তি ভৌমিক, জেলা প্রশাসক ডঃ ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানসহ রেলের উর্দ্ধতন কর্মকর্তাগণ। উল্লেখ্য, বৃহস্প্রতিবার দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশন এলাকায় আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয় এবং আগুন ধরে ৩ টি বগি পুড়ে যায়।উদ্ধারকাজ শেষে প্রায় ৭ ঘন্টা পর ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ পুনরায় শুরু হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com