সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

বগুড়ায় আয়কর মেলায় আদায় গত বছরের দ্বিগুণ ॥ সেবা নিয়েছেন ২৮ হাজার জন

  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৮৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় ৪ দিনব্যাপী আয়কর মেলা শেষে শুধু বগুড়ায় কর আদায় হয়েছে ১১ কোট ৫৮ লাখ ২৮ হাজার ৭০০ টাকা। গত বছর আদায় হয়েছিল প্রায় ৬ কোটি টাকা।

কর অঞ্চল বগুড়ার আওতায় জেলার মেলা শেষ হলেও অন্যান্য জেলায় চলছে। কর কর্মকর্তারা আশা করছেন, বগুড়া অঞ্চলের মেলা শেষ হলে কর আদায় ও সেবা গ্রহীতার সংখ্যা বৃদ্ধি পাবে। বগুড়া কর অফিস সুত্রে জানা গেছে, জেলায় সম্মাননা পেয়েছেন সর্বোচ্চ আয়কর প্রদানকারী বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলন, ঠিকাদার লিয়াকত আলী ও ব্যবসায়ী অশোক রায়, দীর্ঘমেয়াদী কর প্রদানকারী মরিয়ম বেগম ও কাহালুর ঠিকাদার ব্যবসায়ী আবুল মনসুর খাঁন, সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা (মহিলা) এবিসি টাইলসের জিনিয়া পারভিন, তরুণ সর্বোচ্চ আয়কর প্রদানকারী এবিসি টাইলসের আনোয়ার হোসেন।

কর অঞ্চল বগুড়ার উপ-কর কমিশনার হাবিবুর রহমান জানান, ২০১৮-১৯ অর্থবছরে টার্গেট ছিল ৩৯৪ কোটি টাকা, আদায় হয়েছে ৪০৩ কোটি টাকা। এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৪৫ কোটি ৭৯ লাখ টাকা। কর অঞ্চল বগুড়ার ২৮ জন সেরা করদাতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। জেলায় ১৩ নভেম্বর কর অঞ্চলে বগুড়ার অধিনে বগুড়ায় কর মেলার উদ্বোধন হয়। ১৪ নভেম্বর থেকে মেলা শুরু হয়ে বগুড়ার মেলা রোববার শেষ হয়।

কর অঞ্চল বগুড়ার অধিনে আছে বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, গাইবান্ধা জেলা। বগুড়া ছাড়া কর অঞ্চল বগুড়ার অধিনে অন্যান্য জেলার এখনও মেলা চলছে। ৪ দিনে শুধু বগুড়ায় আয়কর আদায় হয়েছে ১১ কেটি ৫৮ লাখ ২৮ হাজার টাকা। সেবা নিয়েছেন ২৮ হাজার ৩৫৩ জন। রিটার্ন দাখিল করেছেন, ৯ হাজার ৯৬৩ জন। আর নতুন করে করদাতা ৩৩৯ জন। বগুড়া অঞ্চলের আওতায় অন্যান্য জেলার মেলা চলছে।

উপ-কর কমিশনার হাবিবুর রহমান  বলেন বাকি জেলাগুলোর মেলা শেষে হলে বগুড়া অঞ্চলের কর বিভাগ আরো বেশি সাফল্য দেখাতে পারবে। তিনি বলেন, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, কর প্রদানের সহজকরণ বলে কর প্রদানের সংখ্যা বাড়ছে। বগুড়া কর অঞ্চল কর আদায়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আদায় করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com