বাংলা হেডলাইনসঃ সারাদেশে আলোড়ন সৃষ্টিকারী পিয়াজের দাম এখন নিম্নমুখী দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে সোমবার পিয়াজের দাম কেজি প্রতি প্রায় ১০০ টাকা কমেছে এবং ঢাকায় কারওয়ান বাজারেও দাম কমতে শুরু করেছে।
মিশর, তুরস্ক থেকে আমদানিকৃত পিয়াজ আসায়, দেশি নতুন পিয়াজ বাজারে আসা এবং ক্রেতাদের পিয়াজ বিমুখসহ বিভিন্ন কারণে আজ সকালে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন হারে কম দামে পিয়াজ বিক্রি হচ্ছে।
সোমবার প্রকার ভেদে পিয়াজের দাম ২০০ থেকে ১৭০ টাকায় এবং পাবনার সুজানগরে দেশি নতুন পিয়াজ বিক্রি হয়েছে ১২০ থেকে ১৪০ টাকায়। অথচ এই পিয়াজ গত কয়েক দিনে প্রতি কেজি ২৪০ থেকে ২৫০ টাকা বা তারও বেশি দামে বিক্রি হয়েছে।
সুজাননগরে যেখানে পিয়াজের চাষ বেশি হয় কৃষকরা বেশি জমিতে পিয়াজ চাষ করে বাড়তি লাভের আশায় অপরিপক্ব পিয়াজ উঠিয়ে বাজারে আনে। তারা একটা হোঁচট খেয়েছে। একজন খুচরা বিক্রেতা জানান গতকাল রোববার এক কেজি পিয়াজ বিক্রি করেছে ২৪০ টাকায় কিন্তু এক দিনের ব্যবধানে আজ সোমবার বিক্রি হচ্ছে ১২০ থেকে ১০০ টাকায়।
সুজাননগর উপজেলা কৃষি কর্মকর্তা ময়নুল হক সরকার বলেন পিয়াজের দাম কমতে শুরু করেছে । যত দিন যাবে পিয়াজের দাম আস্তে আস্তে কমে যাবে।
এদিকে ভারত থেকে চোরাইপথে আসা আটককৃত পিয়াজ টিসিবির মাধ্যমে কেজি প্রতি ৪৫ টাকায় বিক্রি হচ্ছে সিলেটে। ক্রেতার বেশ ভীর প্রতিজনকে এক কেজি করে পিয়াজ কিনতে পারবে।
সিলেটে খোলা বাজারে পিয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১৪০ টাকায়।