শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

পরিবহণ মালিক শ্রমিকদের অঘোষিত ধর্মঘটে মানুষের দুর্ভোগ

  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৭৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ পরিবহণ মালিক ও শ্রমিকদের কর্মবিরতির নামে দেশের বিভিন্ন অঞ্চলে অঘোষিত ধর্মঘটে বিভিন্ন শ্রেণীর ও পেশার মানুয় নানাবিধ সমস্যা ও দুর্ভোগের স্বীকার হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে দেশের প্রায় সব রুটেই দূরপাল্লার এবং আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ ছিল। বিচ্ছিন্ন ভাবে কিছু বাস চলাচল করেছে। এদিকে ট্রাক ও  কাভার্ডভ্যান মালিক ও শ্রমিকরা  বুধবার থেকে সারাদেশে ধর্মঘট পালন করেছে। নতুন সড়ক  পরিবহণ আইনের  বিরোধিতা করে বাস, ট্রাক  কাভার্ড ভ্যান মালিক ও শ্রমিকরা ধর্মঘট করছে। রাজধানীতে রাষ্ট্রায়ত্ত পরিবহণ বিআরটিসি’র বাসসহ কিছু বেসরকারি পরিবহণের বাস চলাচল করেছে।

বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক ও শ্রমিক নেতাদের সাথে বৈঠক আছে বলে জানা গেছে। গতকাল রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক ও শ্রমিক নেতাদের সাথে বৈঠক হয় এবং বুধবারে আবার বৈঠক বসবে বলে জানা যায়।          

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি তাঁর প্রতিবেদনে লিখছেন নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হওয়ায় বগুড়ায় শ্রমিকরা অঘোষিত পরিবহন ধর্মঘট শুরু করেছেন। বুধবার সকাল থেকেই টার্মিনাল থেকে আন্ত:থানা ও দূরপাল্লার বাস-কোচ বের করা হয়নি। চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে পরীক্ষার্থীরা বেকায়দায় পড়েছেন। তারা বিকল্প পথে অতিরিক্ত ভাড়ায় অটো রিকশা, ব্যাটারি চালিত রিকশায় গন্তব্যে যাচ্ছেন। অনেক স্থানে শ্রমিকরা এসব যানবাহন থেকে যাত্রীদের নামিয়ে দেন ও তাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ উঠে।

বুধবার ঢাকা-রংপুর ও বগুড়া-নাটোর মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকালে কিছু গাড়ি টার্মিনাল থেকে বের হলেও সেগুলো বগুড়ার সীমানা থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। অনেক শ্রমিক গাড়ির চাবি মালিকের কাছে জমা দিয়েছেন। দু’একটি গাড়ি চলাচল করলেও দ্বিগুণ ভাড়া আদায় করা হয়েছে। শহরতলীর চারমাথায় কেন্দ্রীয় বাস টার্মিনাল, স্টেশন রোডে আন্ত:থানা বাস টার্মিনাল, ঠনঠনিয়া ঢাকা কোচ স্ট্যান্ড থেকে কোন গাড়ি বের করা হয়নি। কোন ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, পিকআপ চলাচল করেনি।

রংপুর ছেড়ে আসা টাঙ্গাইলগামী রয়েল ডাচ নামে একটি কোচ বেলা সাড়ে ১২টার দিকে বগুড়ার তিনমাথায় থামে। শ্রমিকরা বগুড়ার শেরপুর ও চান্দাইকোনায় কোন যাত্রী নেয়নি। তবে কেউ যেতে চাইলে ২০-৩০ টাকার স্থলে ১০০ টাকা ভাড়া দাবি করা হয়। যাত্রীরা অভিযোগ করেন, সিরাজগঞ্জ রোডে যেতে আগের দিন ৫০টাকা নিলেও বুধবার ১০০ থেকে ১৫০ টাকা নেয়া হচ্ছে। উপায় না থাকায় তারা যাচ্ছেন। রিকশা ভ্যানে বগুড়ার দুপচাঁচিয়া থেকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে অনার্স পরীক্ষা দিতে আসা এক ছাত্র জানান, পথিমধ্যে বগুড়া-নওগাঁ সড়কের এরুলিয়া এলাকায় পরিবহণ শ্রমিকরা ভ্যান থেকে যাত্রীদের নামিয়ে দেন। তিনি পরীক্ষার্থী বলে ছেড়ে দিয়েছেন। তারপরও ভ্যান চালকের কাছে থেকেশ্রমিকরা ইচ্ছামত চাঁদা আদায় করেছে।

এদিকে বাস-কোচ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বগুড়া রেল স্টেশনে ভিড় করছেন। দূরের যাত্রীরা টার্মিনাল ও রেল স্টেশন থেকে বাড়িতে ফিরে যান। অনেকেই বাধ্য হয়ে সিএনজি চালিত অটো রিকশা, ব্যাটারী চালিত রিকশা ভ্যানে করে গন্তব্যে

যাচ্ছেন। শহরতলীর তিনমাথায় অবস্থান নেয়া বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর জানান, নতুন আইন কার্যকর হওয়ায় চালকরা গাড়ি চালাচ্ছেন না। ঢাকায় কেন্দ্রিয় কমিটির মিটিং আছে সেখান থেকে সিদ্ধান্ত আসবে। তিনি আরো জানান, সকালের দিকে বগুড়ার টার্মিনাল থেকে কিছু গাড়ি চলাচল করেছে। পরে আর কোন গাড়ি বের হয়নি। বগুড়া মোটর

মালিক গ্রুপের সভাপতি আখতারুজ্জামান ডিউক জানান, নতুন পরিবহণ আইনের কারণে শ্রমিকরা গাড়ি চালাতে রাজি হচ্ছেনা। তাই বুধবার সকাল থেকে আন্ত:থানা, আন্ত:জেলা ও দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, পিকআপ চলাচল বন্ধ রয়েছে। তিনি আরো জানান, সড়ক পরিবহণ আইনটি সংশোধন না করা পর্যন্ত পরিবহণ ধর্মঘট চলবে।

নতুন সড়ক পরিবহণ আইন ১ নভেম্বের থেকে কার্যকর হলেও  পরিবহণ চালক, রাস্তায় চলাচলকারীদের নতুন আইন সম্পর্কে পরিচিত করার জন্য আরও ১৫ দিন পরে কারকর করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com