শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ১৫৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সেনানিবাসে বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার আয়োজনে সেনানিবাসের সকল মসজিদে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাত, সকল ইউনিট ও সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ দরবার এবং দুপুরে সকল ইউনিট ও সংস্থায় কর্মরত অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সৈনিকদের স্বপরিবারে প্রীতিভোজের আয়োজন করা হয়। বিকালে হেলিপ্যাড চত্বরে সংবর্ধনার আয়োজন করা হয়।

স্বাগত বক্তব্যের পর অতিথিদের নিয়ে কেক কাটেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: সাইফুল আলম।

এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক এমপি, রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল আলম টুকু এমপি, আব্দুল মান্নান এমপি, হাবিবর রহমান এমপি, সামছুল আলম দুদু এমপি, রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি হাফিজ আক্তার, আরএমপি কমিশনার হুমায়ুন কবির, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা: মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু প্রমুখ উপস্থিত ছিলেন। কেক কাটার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ পরিবারের ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, এবং সামরিক ও অসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com