রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

১৫ দফা দাবিতে আগামী ১ ডিসেম্বর তিন বিভাগে পেট্টলপাম্পে ধর্মধট

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৭০৩ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস বগুড়াঃ জ্বালানী তেল বিক্রির কমিশন বৃদ্ধি, ট্যাংকলরি চলাচলে পুলিশী হয়রানি বন্ধ, পৌরসভার চাঁদা আদায় বন্ধ, পেট্টল পাম্পের জন্য পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ বাতিলসহ ১৫ দফা দাবিতে ১ ডিসেম্বর থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে সকল পাম্পে জ্বালানী তেল উত্তোলন, বিবরণ ও পরিবহণ বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ পেট্টলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব এবং পেট্টলপাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও বাংলাদেশ পেট্টলিয়াম ডিলার্স, ডিষ্ট্রিবিউটরস, এজেন্টস্; অ্যান্ড পেট্টলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির আহবায়ক মিজানুর রহমান রতন এ ঘোষণা দেন।

মিজানুর রহমান রতন বলেন, ৩০ নভেম্বরের মধ্যে সরকার প্রতিশ্রুতসহ ১৫ দফা দাবি মানা না হলে আগামী ১ ডিসেম্বর সকাল ৬টা থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সকল পাম্পে কর্মবিরতি পালন করা হবে। এ সময় ডিপো থেকে জ্বালানী তেল উত্তোলন, বিপণন ও পরিবহণ বন্ধ থাকবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পেট্টলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ পেট্টলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি এমএ মোমিন দুলাল, বাংলাদেশ পেট্টলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ এআরএম খোরশেদ আলম, বিশেষ প্রতিনিধি এবিএম সিদ্দিক, উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ি ঘাট শাখার সভাপতি আজিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আজমত মোল্লা, পেট্টলপাম্প মালিক আবদুর করিম, জাহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com