রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

ঢাকা- উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ; তিন ঘন্টা পর স্বাভাবিক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৬৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ:  ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রীজের কাছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকাগামী রাজশাহী এক্সপ্রেস মেইল ট্রেনের  ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩ ঘন্টা পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ট্রেনের চালক শাহাব উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে বাংলা হেডলাইনসকে জানান  ইঞ্জিনের পানির ট্যাংকি লিকেজ হয়ে পানি পরে গিয়ে কালো ধোয়ার সৃষ্টি হয়ে ইঞ্জিন বিকল হয়ে যায়। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি উল্লেখিত এলাকায় ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ ঘটনায় এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেন জামতৈল স্টেশনে সকাল ১১ টার দিকে এসে পৌছে এবং এ ট্রেনের ইঞ্জিন খুলে বিকল ট্রেনটিকে ঠেলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনের ৩নং লাইনে নিয়ে রাখা হয়। এরপর বনলতা এক্সপ্রেসের ইঞ্জিন জামতৈল স্টেশনে ফিরে এসে নিজ ট্রেনের বগির সাথে যুক্ত হয় এবং ১২ টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com