শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

প্রতিটি জেলায় কিডনি ডায়ালাইসিস ইউনিট করা হবে।।স্বাস্থ্যমন্ত্রী; দ্রুত স্বাস্থ্যখাতে ২০ হাজার লোক নেয়া হবে

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৭৯৮ দেখা হয়েছে

প্রতিটি জেলায় কিডনি ডায়ালাইসিস ইউনিট করা হবে।।স্বাস্থ্যমন্ত্রী; দ্রুত স্বাস্থ্যখাতে ২০ হাজার লোক নিয়োগ হবে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, দেশের প্রতিটি জেলায় অতি দ্রুত ১০ বেডের কিডনি ডায়ালাইসিস ইউনিট করা হবে। যেখানে রোগীরা নিজ এলাকা থেকে কিডনি ডায়ালাইসিস করতে পারবে।

মন্ত্রী আরও বলেন যে সারাদেশে হেলথ এ্যাসিসট্যান্ট, টেকনিশিয়ানসহ স্বাস্থ্যখাতে অতি দ্রুত ২০ হাজার লোক নিয়োগ করা হবে। এছাড়া আগামী ৮ ডিসেম্বর সারা দেশে সাড়ে ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শুক্রবার মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশনের জেলা শাখার আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা দেন।

বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি মো. আবুল ওয়ারেশ পাশা পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. রঞ্জিত কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হাফিজুর রহমান, মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সদর উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক কাজ করে যাচ্ছে। দেশে এখন শিশু মৃত্যু হার কমেছে। টিকাদান কর্মসূচিসহ স্বাস্থ্যখাতে নানা উন্নয়নের কারণে প্রতি বছর অন্তত ১ লক্ষ শিশুর জীবন রক্ষা পাচ্ছে। জনসমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতকর্মীরা।

এদিকে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা বাজার খেয়াঘাটে ৩ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মান কাজের ভিত্তি প্রস্তর ও বেতিলা স্কুল এন্ড কলেজের ৭৮ লক্ষ টাকা ব্যয়ে বর্ধিত তিনতলা ভবনের উদ্বোধন করেন।

বেতিলা স্কুল এন্ড কলেজের সভাপতি মীর আমিরুল হকের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন । এসময় তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই গ্রাম আজ শহরের পরিণত হচ্ছে। প্রতি বাড়িতে বিদ্যুৎ সংযোগসহ ও রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com