শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

ডিসেম্বরে সাড়ে ৪ হাজার নতুন ডাক্তার যোগদান করবে: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৮৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ৮ ডিসেম্বর সাড়ে ৪ হাজার নতুন ডাক্তার জেলা উপজেলার বিভিন্ন হাসপাতালে যোগদান করবে।

স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে দেশের আটটি বিভাগে পনের তলা বিশিষ্ট আটটি নতুন হাসপাতাল নির্মান করা হবে।

শনিবার বেলা ১২ টায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এইসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন গত চার মাসে দুই হাজার ডাক্তারকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা বিভিন্ন মেডিক্যাল কলেজে পড়াশুনার পাশাপাশি হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করবে। এতে করে হাসপাতালগুলোতে আর ডাক্তার সংকট থাকবে না।

তিনি বলেন  জনগণের সেবার জন্য ডাক্তারদের চাকরী দেওয়া হয়েছে। নিয়মবহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রী বলেন আটটি বিভাগে পনের তলা বিশিষ্ট আটটি নতুন হাসপাতাল নির্মান করা হবে। এই হাসপাতালের প্রথম ছয় তলায় ক্যান্সার চিকিৎসা করা হবে এবং এরপরে কিডনির অনুমোদন দেওয়া হবে। কারন কিডনি রোগীদের ডায়ালিসিসের জন্য ঢাকায় যেতে হয়। ডায়ালিসিস করতে গিয়ে অনেক সময় গরীব মানুষ নিস্ব হয়ে যায় এবং অনেকে মৃত্যুবরণ করেন। একারনে প্রতিটি জেলায় দশ  বেডের  কিডনি হাসপাতাল নির্মান করা হবে।

এসময় পুলিশ সুপার রিফাত রহমান শামীম, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মো.আখতারুজ্জামান সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাদিরা আক্তার, হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. আব্দুল আওয়াল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, সদর উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com