মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

বগুড়া জেলা আ’ লীগের সম্মেলন।। সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদকে ১১ জন প্রার্থী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৭৯৯ দেখা হয়েছে


বাংলা হেডলাইনস বগুড়া : আগামী ৭ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সভাপতি পদে ৮ জন ও সাধারণ সম্পাদক পদে ১২ জন মনোনয়নপত্র জমা দেন।
মঙ্গলবার যাচাই-বাছাইকালে কাউন্সিলর না হওয়ায় দু’জনের মনোনয়ন বাতিল হয়েছে। ফলে সভাপতি পদে ৭ জন ও সাধারণ সম্পাদক পদে ১১ জন থাকলেন।
সভাপতি প্রার্থীরা হলেন: জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন দুলু, টিএম মুসা পেস্তা, অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু ও অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তবিবর রহমান তবি ও পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ শামিম।
সাধারণ সম্পাদক প্রার্থীরা হলেন: জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি. জামান নিকেতা ও মঞ্জুরুল আলম মোহন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু ও শাহরিয়ার আরিফ অপেল, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম আক্কাস, বন ও পরিবেশ সম্পাদক শেরিন আনোয়ার জর্জিস এবং সোনাতলা উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট মন্তেজার রহমান মন্টু জানান, সভাপতি পদে ৮ জন ও সাধারণ সম্পাদক ১২ জন মনোনয়ন দাখিল করেছিলেন। মঙ্গলবার বাছাইকালে সভাপতি প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হায়দার আলী এবং সাধারণ সম্পাদক পদে ফিরোজা খাতুন কাউন্সিলর না হওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া ফিরোজা খাতুনের প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর জাল ছিল। ৪ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার এবং ৫ ডিসেম্বর প্রার্থী তালিকা চুড়ান্ত করা হবে।
আগামী ৭ ডিসেম্বর শনিবার বেলা ১০টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিতব্য সম্মেলনে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলনকে ঘিরে নেতাকর্মী, সম্ভাব্য প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা উজ্জীবিত হয়ে উঠেছেন। সম্মেলন সফল করতে উপজেলাগুলোতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীদের পোস্টার, বিলবোর্ডে শহর, শহরতলী ও উপজেলাগুলো ছেয়ে গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com