মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

বগুড়া-সারিয়াকান্দি সড়ক সংস্কারে ২৪১ কোটি টাকা বরাদ্দ ॥ এলাকাবাসী খুশি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৬৯০ দেখা হয়েছে
বগুড়া-সারিয়াকান্দি সড়কটি সংস্কার হচ্ছে

বাংলা হেডলাইনস বগুড়া : দীর্ঘ ভোগান্তি পর ২৪১ কোটি টাকা ব্যয়ে বগুড়া থেকে সারিয়াকান্দি, গাবতলী ও সোনাতলা তিন উপজেলার গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সড়কটির সংস্কার কাজ শেষ হলে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে।

বগুড়া সড়ক ও জনপথ  বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সুত্রে জানা যায়, বগুড়া শহরের পূর্ব দিকে সোনাতলা, সারিয়াকান্দি ও গাবতলী উপজেলা।  বগুড়া শহরের ফতেহ আলী বাজার থেকে এ সড়কটির শুরু। প্রতিদিন ৮-১০ লাখ মানুষ এ সড়ক দিয়ে সরাসরি তিন উপজেলার যাতায়াত করেন। শহরের চেলোপাড়া থেকে সারিয়াকান্দি পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটি সরু হওয়ায় নানা দূর্ভোগের শিকার হন পথচারী ও যানবাহনগুলো। এরপরও সঠিকভাবে সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে ছোট বড় অংসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। প্রায়ই এই সড়কে দুর্ঘটনার শিকার হতে হয় পথচারীদের। জনগণের দাবির প্রেক্ষিতে বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান সড়কটি সংস্কারের আশ্বাস দেন।

২০১৭ সালের ২৬ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারিয়াকান্দিতে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণে এলে এমপি আব্দুল মান্নান এলাকাবাসীর দাবির বিষয়টি আবারো তুলে ধরেন। তখন প্রধানমন্ত্রী সড়কটি সংস্কারের জন্য ঘোষণা দেন। এরপর সড়ক বিভাগ সেটি সার্ভে ও একটি প্রকল্প তৈরি করে সড়ক পরিবহণ  ও সেতু মন্ত্রাণালয়ে জমা দেয়। সবশেষে প্রকল্পটি একনেকে পাশ করা হয়। একনেকের সভায় সড়কটি আধুনিক করে নির্মাণে ২৪১ কোটি টাকার অনুমোদন দেয়া হয়। এই প্রকল্পের টাকায় সোনাতলা উপজেলার আড়িয়ার ঘাটে বাঙালি নদীর উপর একটি সেতু নির্মাণে ব্যায় ধরা হয়েছে ৫০ কোটি টাকা।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আশরাফুজ্জামান জানান, বগুড়া শহরের চেলোপাড়া থেকে সাবগ্রাম দ্বিতীয় বাইপাস মহাসড়ক পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার ১৮ ফুটের সড়কটি দুই পাশে ৩ ফুট করে ৬ ফুট বাড়িয়ে ২৪ ফুট প্রশস্থ করা হবে। এই সাড়ে ৩ কিলোমিটার সড়কটি ঢালাই করে নির্মাণ করা হবে। এখন যে অবস্থা আছে তার থেকে প্রায় দেড় ফুট উঁচু করা হবে। যেন পানি এই এলাকার রাস্তাটিকে নষ্ট না করে। আর সারিয়াকান্দি উপজেলা পর্যন্ত দৈর্ঘ্য হবে সাড়ে ২২ কিলোমিটার।

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান জানান, ২৪১ কোটি টাকার মধ্যে ১৯১ কোটি টাকা সড়ক সংস্কার ও ৫০ কোটি টাকা ব্যয়ে মধুপুরের আড়িয়ারঘাটে আরসিসি সেতু নির্মাণ হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com