মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

বগুড়া জেলা আ’লীগের নতুন নেতৃত্বে মজনু-রিপু

  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৭৩৬ দেখা হয়েছে
নতুন সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মজিবর রহমান মজনু সভাপতি ও রাগেবুল আহসান রিপু সাধারণ সম্পাদক হয়েছেন। মজনু বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক এবং রিপু যুগ্ম সম্পাদক ছিলেন।

শনিবার শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিকালে প্রধান অতিথি সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম কমিটি ঘোষণা দেন।   

এর আগে বক্তব্যে প্রধান বক্তা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচনের কথা থাকলেও সকলের সাথে আলাপের প্রেক্ষিতে সংক্ষিপ্ত কমিটি ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়। দলের সভাপতি  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কয়েকটি পদে কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন জেলা কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, সাগর কুমার রায় ও আসাদুর রহমান দুলু। অর্থ সম্পাদক হিসেবে প্রয়াত জেলা সভাপতি  মমতাজ উদ্দিনের ছেলে বগুড়া চেম্বার সভাপতি, সিআইপি মাসুদুর রহমান মিলন দায়িত্ব লাভ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫১৫ জন কাউন্সিলর, ৬০০ আমন্ত্রিত অতিথি ও ২৫ হাজারের বেশি ডেলিগেট নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে ৭ জন ও সাধারণ সম্পাদক পদে ১১ জন মনোনয়ন দাখিল করেছিলেন। সকালে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ভেপু বাজিয়ে, শ্লোগান দিয়ে মিছিল নিয়ে সম্মেলন স্থল আলতাফুন্নেছা খেলার মাঠে আসেন। পুরো শহর ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো সম্মেলনের প্রার্থীদের পোস্টার, ব্যানার ও তোরণে ছেয়ে যায়।

বগুড়ায় সর্বশেষ ২০১৪ সালের ১০ ডিসেম্বর আওয়ামী লীগের জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com