বাংলা হেডলাইনস বগুড়া : চিহ্নিত যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে শহীদ আখ্যায়িত করায় দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। শনিবার বিকালে বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগ বাবুরপুকুর বধ্যভুমির সামনে এ কর্মসূচি পালন করে। পরে গণকবরে শায়িত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সকালে শহরের সাতমাথায় জেলা ছাত্রলীগের উদ্যোগে সংগ্রাম পত্রিকায় আগুন দেয়া হয়েছে। এ সময় অন্যন্যের মধ্যে শাজাহানপুর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম সুলতান আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকী, দপ্তর সম্পাদক আরীফ আজাদ পলাশ, সদস্য আপেল মাহমুদ, খোট্টাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম মহব্বত, গোহাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন, যুবলীগ নেতা কাউসার হোসেন, জনি প্রামানিক, রকি, লালমিয়া, রিপন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বিজয় দিবসের প্রাক্কালে সংগ্রাম পত্রিকায় এহেন মিথ্যা সংবাদ পরিবেশনকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।