মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

রাঙ্গামাটিতে সুবিধাভোগী মহিলাদের ঋণের টাকা সৎভাবে ব্যবহারের আহ্বান

  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৭৮৮ দেখা হয়েছে
রাঙ্গামাটিতে সুবিধাভোগী মহিলাদের মাঝে ঋণ বিতরণ

বাংলা হেড লাইনস রাঙ্গামাটি : জাতীয় মহিলা সংস্থার ক্ষুদ্র ঋণ বিতরণ কর্মসূচীর আওতায় রাঙ্গামাটিতে ৪০ জন সুবিধাভোগী মহিলাদের মাঝে চেক বিতরণ করা হয়। সদর উপজেলার ৪০ জন সুবিধাভোগী মহিলাদের মাঝে প্রতিজনকে ১৫ হাজার টাকা করে মোট ৬ লক্ষ টাকার বিতরণ করা হয়।

 রবিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত রাঙ্গামাটি মহিলা সংস্থা আয়োজনে ক্ষুদ্র ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত  অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থা রাঙ্গামাটির চেয়ারম্যান ও সাবেক মহিলা এমপি ফিরোজা বেগম চিনুর সভাপতিত্বে ঋণ বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, মহিলা সংস্থার তথ্য কর্মকর্তা নাসরিন আক্তারসহ মহিলা সংস্থার কর্মকর্তা ও সুবিধাভোগী নারীরা এসময় উপস্থিত ছিলেন।

ঋণ বিতরণী অনুষ্টানে আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে নারীদের

দারিদ্র বিমোচন, কর্মসংস্থার সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোক্তাকে আর্থিকভাবে স্বাবলম্বী করা ও সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার উদ্দেশ্যে এই ঋণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বক্তারা আরো বলেন, এই ঋণের টাকা সৎভাবে ব্যবহার করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে হবে। আপনার যারা ঋণ নিচ্ছেন তারা এই ক্ষুদ্র ঋণ এর মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করতে

পারবেন বলে আমাদের বিশ্বাস। আর ঋণের টাকার যত্রতত্র ব্যবহার কমাতে হবে। নিদিষ্ট খাতে গৃহীত ঋণের টাকা ব্যবহার করে নিজের ভাগ্য উন্নয়ন সম্ভব বলে আশা প্রকাশ করেন বক্তারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com