শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে মহান বিজয় দিবস পালন

  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৮২২ দেখা হয়েছে
মানিকগঞ্জে বিজয় দিবস উদযাপন

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: যথাযথ মর্যাদায় মানিকগঞ্জে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার ভোর সাতটায় মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা হয়। এরপর মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা মানিকগঞ্জ প্রেসক্লাব, স্বাস্থ্য বিভাগ, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, এলজিআরডি, মানিকগঞ্জ পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ।

পরে বিজয়মেলা প্রাঙ্গন থেকে শহরে বের হয় বিজয় র‍্যালি । র‍্যালিতে জেলা প্রশাসক এস, এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান  গোলাম মহীউদ্দীনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেনী-পেশার মানুষ অংশ নেয়।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।সকাল নয়টায় শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে শুরু হয় কুজকাওয়াজ ও শারিরীক কসরত প্রদশর্নী। জেলা প্রশাসক এমএম ফেরদৌস ও পুলিশ সুপার রিফাত রহমান শামীম কুজকাওয়াজ পরিদর্শন করেন। পরে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

বেলা সাড়ে ১১ টায় বিজয় মেলার মুল মঞ্চে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া বিজয় দিবস উপলক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসন বনাম পৌরসভার প্রীতি ফুটবল, গ্রামীণ খেলাধুলা, লাঠিখেলা, ঘৌড়দৌড় প্রতিযোগিতার আয়োজন রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com