মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

সিরাজগঞ্জে উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস পালিত

  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৬৯৫ দেখা হয়েছে
সিরাজগঞ্জে বিজয় দিবস পালন

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ :  সিরাজগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল, প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদান কর্মসূচি সহ নানা আয়োজন ও দিবসটি ঘিরে ৩ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন।

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। বাজার স্টেশন মুক্তির সোপানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, স্থানীয় সংসদ সদস্য  হাবিবে মিল্লাত মুন্না, পুলিশ সুপার টুটুল চক্রবর্তি । এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামী লীগ, জাসদ, বাসদ, জাতীয় পার্টি, উদীচী শিল্পী গোষ্ঠি, হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান ঐক্য পরিষদ, সিরাজগঞ্জ পৌর মেয়রসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। একই সময়ে সব সরকারি, আধা সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

১৬ ডিসেম্বর সকাল ৮টায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা সদরের মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু কিশোর সংগঠন, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট ও গালর্স গাইডের অংশ গ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রর্দশন করা হয়। বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com