বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকায় ৩১ কোটি টাকা ব্যয়ে বাঙ্গালী-করতোয়া-ফুলজোর-হুরাসাগর নদী সিস্টেম ড্রেজিংসহ তীর সংরক্ষণ প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে রায়গঞ্জ পৌরসভার আয়োজনে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ-৩ আসনের এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। তিনি বলেন, বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়নের কাজ করছে। এ প্রকল্প কাজে কোন অনিয়ম দুর্নীতির আশ্রয় না নেয়া হয় সেজন্য সকলের সুদৃষ্টি রাখার আহ্বান জানান।
এ উদ্বোধনী অনুষ্ঠানে রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ, সহ- সভাপতি ছাইদুল ইসলাম চান, সাধারণ সম্পাদক খন্দকার শরিফ উল আলম শরিফ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আখছারুল আলম খোকন, আ’লীগ নেতা গোলাম হাসনায়েন টিটো, বাবুল আকতার, জুয়েল মাহমুদ, আল আমিন সরকার প্রমূখ।