মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

রাঙ্গামাটিতে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৭৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। এ আইন সংশোধন না হওয়া পর্যন্ত কমিশনের সকল কার্যক্রম স্থগিত রাখার আহবানও জানান নেতৃবৃন্দ।

আজ শনিবার সকালে রাঙ্গামাটি বনরূপা বাজারে পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনের দাবিতে আযোজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ সোলায়মান এর সভাপতিত্বে মানবন্ধন চালাকালে বক্তব্য রাখেন, স্টিয়ারিং কমিটির সদস্য এ্যাডভোকেট পারভেজ তালুকদার, মাওলানা আবু বক্কর, মোঃ শাহজাহান, মোরশেদা আক্তার।

এ সময় বক্তারা আরো বলেন, পার্বত্য ভূমি কমিশন আইন একটি ‘কালো আইন’। এ আইনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অর্ধেক জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে। কমিশনে পাহাড়ের অর্ধেক জনগোষ্ঠী বাঙ্গালীদের কোন প্রতিনিধি নেই। তাই এ কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। তাই অবিলম্বে এ কমিশন আইন সংশোধন করা না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালযের সামনে গিয়ে শেষ হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com