মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

বগুড়ায় যুবলীগ নেতা মোস্তাকিম পৌর কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৬৪৬ দেখা হয়েছে
মোস্তাকিম রহমান

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া শহর যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাকিম রহমানকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একটি হত্যা চেষ্টা মামলায় স্থানীয় সরকার বিভাগ তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়।

বগুড়া পৌরসভার সচিব রেজাউল করিম জানান, মঙ্গলবার মন্ত্রনালয়ের পৌর ১ শাখার উপসচিব ফারুক হোসেনের গত ১৯ ডিসেম্বর স্বাক্ষরিত এক চিঠিতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাকিম রহমানকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়েছে। এ চিঠির একটি অনুলিপি কাউন্সিলর মোস্তাকিম রহমানকেও দেয়া হয়েছে। তিনি আরো বলেন, চিঠিতে বলা হয়েছে যেহেতু ওই কাউন্সিলরের বিরুদ্ধে বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক শাজাহান কবিরকে মারপিটের ঘটনায় তার বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল হয়েছে। সে কারণেই স্থানীয় সরকার বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বগুড়া গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আসলাম আলী জানান, প্রায় ৫ মাস আগে বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক শাহজাহান আলীকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে আহত করার মামলার চার্জশীট আদালতে দাখিল করা হয়েছে। চার্জশীটে কাউন্সিলর মোস্তাকিমের নাম রয়েছে।

বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন জানান, মোস্তাকিম বগুড়া শহর যুবলীগের দপ্তর সম্পাদক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com