বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

বগুড়ায় প্রচন্ড শীতে জনজীবন স্থবির।। ৬৬ হাজার কম্বল বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৭১৭ দেখা হয়েছে
প্রচণ্ড শীতে বগুড়ায় জনজীবন স্থবির, চুলার আগুনে শীত নিবারণের চেষ্টা করছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় গত কয়েকদিনের প্রচন্ড শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শীতে জনগণ বিশেষ করে স্টেশন, মাঠ, টার্মিনাল ও রোড ডিভাইডারসহ বিভিন্ন খোলা স্থানে আশ্রয় নেয়া ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। গত কয়েকদিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে ১২.৪ ডিগ্রির  উঠানামা করছে । শীতের কারণে শহরের হকার্স মার্কেটসহ বিভিন্ন স্থানে গরম কাপড়ের দোকানে ভিড় বেড়েছে। সরকারিভাবে ইতোমধ্যে প্রায় ৬৬ হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে। নতুন করে আরো ৩৬ হাজার পিসের চাহিদাপত্র পাঠানো হয়েছে।

বগুড়া আবহাওয়া অফিসের কর্মকর্তা শাফিউল কাফি জানান, গত কয়েকদিন প্রচন্ড শীত অনুভুত হবার পর তাপমাত্রা বাড়লেও গত ২৫ ডিসেম্বর থেকে আবার কমেছে। ওইদিন সকাল ৬টায় সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস ও সন্ধ্যা ৬টায় সর্বোচ্চ ২২.৪ ডিগ্রি রেকর্ড করা হয়। ২৬ ডিসেম্বর একই সময়ে সর্বনিম্ন ১১ ডিগ্রি ও সর্বোচ্চ ২৩.৫ ডিগ্রি এবং ২৭ ডিসেম্বর শুক্রবার সর্বনিম্ন  ১২.৪ ডিগ্রি ও সর্বোচ্চ ১৪.৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, শুক্রবার সর্বনিম্ন  ও সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে পার্থক্য কম থাকায় বেশি শীত অনুভত হচ্ছে। সিরাজগঞ্জ ও ঢাকায় বৃষ্টি হওয়ায় এ অবস্থা আগামী ২-১ দিন বিরাজ করতে পারে। দিনে বিক্ষিপ্তভাবে সূর্য দেখা গেলেও রাতে বেশি শীত করবে। এরপর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আবার বেশি শীত অনুভত হবার সম্ভবনা রয়েছে। বগুড়ায় শৈত্য প্রবাহ না হলেও আকাশে নিম্নস্তরের মেঘের প্রভাবে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েছে।

এদিকে প্রচন্ড শীতের কারণে ছিন্নমূল জনগণ প্রচন্ড কষ্ট পাচ্ছেন। শীত বস্ত্রের জন্য তারা বিভিন্ন স্থানে ধরনা দিচ্ছেন। শহরের হকার্স মার্কেটসহ বিভিন্ন স্থানে গরম কাপড় কিনতে জনগণের ভিড় বেড়েছে। চাহিদা বেশি হওয়ায় দাম বেশি নেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

বগুড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজাহার আলী মন্ডল জানান, ত্রাণ মন্ত্রণালয় থেকে গত নভেম্বর প্রথম দফায় ১০ হাজার ৫০০ পিস এবং দ্বিতীয় দফায় ৫৫ হাজার ২০০ পিস কম্বল এসেছে। চলতি ডিসেম্বরে জেলা ও উপজেলায় কম্বলগুলো বিতরণ করা হয়েছে। ১৫ ডিসেম্বর নতুন করে প্রতি পৌরসভা ও ইউনিয়নে ৩০০ পিস করে ১২ পৌরসভা ও ১০৮ ইউনিয়নে ৩৬ হাজার পিস কম্বলের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। কম্বল এলে হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com